Showing posts with label Git. Show all posts
Showing posts with label Git. Show all posts

Git ব্রাঞ্চ মডেল

Git ব্রাঞ্চ মডেল
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮


আমার ক্লাসে ছাত্রছাত্রীরা Python প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট করছে। IDE হিসাবে PyCharm ব্যবহার করছে।  প্রজেক্টের মার্কিং বা ইভালুয়েশন-এর একটা নির্ণায়ক হিসাবে (Criteria -র বাংলা ভেবে না পেয়ে Google ট্রান্সলেট -এ খুঁজে দেখি এই অনুবাদ দেখাচ্ছে, খারাপ না!) তাদেরকে বলেছিলাম যে তাদের কোড কোনো এক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেমে হোস্ট করতে হবে। উদাহরণ হিসাবে GitHub কিংবা Google Code ব্যবহার করতে বলেছিলাম। প্রজেক্টের প্রথম ইটারেশন প্রেসেন্টেশনের দিন দেখা গেলো ৬ টা টিমের মধ্যে শুধু একটা টীম তা করতে পেরেছে, বাকিরা নাকি অনেক চেষ্টা করেও GitHub -এ কোড হোস্ট করতে পারে নাই। একটা টীম তো বলেই বসলো যে খুব ভালো হয় তাদেরকে এই GitHub -এ কিভাবে কোড হোস্ট করতে হয় তার উপর যদি একটা টিউটোরিয়াল করাই!

গিট: মার্জড ব্রাঞ্চ কে রিভার্ট করার সহজ উপায়

গিট: মার্জড ব্রাঞ্চ কে রিভার্ট করার সহজ উপায়
জুলাই ১৮, বুধবার, ২০১৮


অনেক সময় আপাত দৃষ্টিতে কঠিন একটা কাজের বা সমস্যার খুব সহজ সমাধান পাওয়া যায়।  Git/BitBucket, IntelliJ  নিয়ে পড়া এমন একটা কঠিন সমস্যার সহজ সমাধান পেয়ে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সমস্যায় কিভাবে পড়লাম সেটাও ইন্টারেষ্টিং।

ভার্সন কন্ট্রোল সিস্টেম

ভার্সন কন্ট্রোল সিস্টেম।
জুন ২৬, শুক্রবার ২০১৫।

আমরা দুই বন্ধু, তাঈন আর আমি ফোর্থ ইয়ার-এ শেষের দিকে ঠিক করলাম থিসিস করবো না, প্রজেক্ট করবো। শ্রদ্ধেয় লুত্ফর রহমান স্যার আমাদের সুপারভাইসর। বললেন উনার এক পরিচিতের পেট্রল পাম্পের ব্যবসার জন্য সফটওয়্যার দরকার। আমরা চাইলে করতে পারি। আমাদের কোনোই অভিজ্ঞতা নাই, তাও সাহস করে রাজি হয়ে গেলাম। রংপুর শহরে গিয়ে গিয়ে ওই ভদ্রলোকের ব্যবসা দেখে, কর্মচারীদের সাথে কথা বলে আর ব্যবসার কাগজ-পত্র ঘেটেঘুটে আমরা রিকোয়ারমেন্ট এনালিসিস তৈরী করলাম। তখন মাইক্রোসফট -এর .NET প্লাটফর্ম মাত্র পরিচিতি পাওয়া শুরু করেছে। আমরা ঠিক করলাম C# আর MS-SQL দিয়েই একটা ডেস্কটপ এপ্লিকেশন বানাবো। এখানে বলে নেই, শুরুর দিকে আমাদের ব্যাচের খালেদ আর সায়ীদ আমাদের হেল্প করেছিল।

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...