Showing posts with label Load Test. Show all posts
Showing posts with label Load Test. Show all posts

লোড টেস্টিং -এর উপর ভিডিও লেকচার - ডেমো

লোড টেস্টিং -এর উপর ভিডিও লেকচার - ডেমো
অগাস্ট ১২, বুধবার, ২০১৫

ভুমিকা না দিয়েই বলি, আমি ভাবছি লোড টেস্টিং- র উপর কিছু ভিডিও লেকচার বানাবো। ৫-১৫ মিনিটের এক একটা ভিডিও। ১০-১৫ টা ভিডিও যা মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কভার করবে।  JMeter কনফিগার করা থেকে শুরু করে, কিভাবে একটা স্ক্রিপ্ট লিখতে হয়, Blazemeter -র ফ্রি লাইব্রেরি (Taurus)  ইনস্টল করে তা ব্যবহার করে কীভাবে রান-টাইমে রিপোর্ট জেনারেট করতে হয়, আর সব শেষে Apache Ant স্ক্রিপ্ট আর Jenkins ব্যবহার করে কীভাবে পুরো প্রসেসটা অটোমেট করা যায় - তার উপর।  আরো ভাবছি, Udemy তে কোর্স টা সামান্য কিছু রেজিস্ট্রেশন ফি ঠিক করে আপলোড করে দিব। দেখা যাক, কেউ রেজিস্ট্রেশন করে কিনা! ভারতীয় এক লোকের একই রকম এক কোর্স-এ ১০০০ -এর উপর এনরোলমেন্ট দেখে আমি আশাবাদী।

“আমাজন ক্লাউড কি আমাদের ইউযার বা ব্যবহারকারীর লোড সামলাতে পারবে?" - পর্ব ১

“আমাজন ক্লাউড কি আমাদের ইউযার বা ব্যবহারকারীর লোড সামলাতে পারবে?" - পর্ব ১
(এপ্রিল ২৭, ২০১৫, সোমবার)

আজকের লেখায় আপনাদেরকে JMeter টুলের সাথে পরিচয় করিয়ে দেব। JMeter একটা ফ্রি, ওপেন সোর্স লোড টেস্ট টুল। আমার ধারণা যত দিন যাবে, ততই এই টুলের চাহিদা বাড়তেই থাকবে। আমার এই ধারণার কারণ লেখাতেই ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমার ইচ্ছা, আজকের ব্লগ পোস্টটা অনেকটা টিউটোরিয়াল টাইপ করে লেখা, যাতে পরে যদি কেউ এই টুল ব্যবহার করে তাহলে যেন এই লেখা থেকেই বিভিন্ন সমস্যার সমাধান পায়।  

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়

VSCode -এ regEx ব্যবহার করে খুব গ্রুপ টেক্সট পরিবর্তনের উপায়  ৪ জানুয়ারি, ২০২৫, শনিবার  কাজের জায়গায় regEX ব্যবহার করে একটা প্রবেলম সল্ভ করল...